বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

মাদকের মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে মাদকের মামলায় মাহাবুব উল্লাহ (৩০) নামের এক যুবককে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদন্ডের নির্দেশ দেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা যুগ্ন দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। দন্ডিত আসামী টেকনাফ উপজেলার সাবারং ইউনিয়নের দক্ষিন নয়াপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

আদালত সূত্রে জানিয়েছেন, ‘২০১৬ সালে পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা সহ মাহবুব উল্লাহ এবং আরও ৪জন আসামীকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ। উক্ত মামলায় বুধবার নির্ধারিত রায়ের দিন ছিল। মামলা নং টেকনাফ থানা-২১/১৬, জিআর মামলা নং ২৪১/১৬ এবং এনটি মামলা ১১৮০/১৮ইং। উক্ত মামলায় বাদি পক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত মাহবুব উল্লাহ (৩০) কে দোষী সাব্যস্ত করা হয়। অপর আসামী নুরুল হুদা, আব্দুল আমিন, ফরিদ উল্লাহ ও করিম উল্লাহকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। উক্ত মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট হারুন উর রশিদ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুর রব ও এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION