বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

প্রিয়াঙ্কা স্বামীর পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন

বিনোদন ডেস্ক:

স্বামীর পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন প্রিয়াঙ্কা
২০১৮ সালের ডিসেম্বরে ভালোবেসে ঘর বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। কিন্তু বরের গতিবিধি নজর রাখার জন্য তার পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’। আর এই বইয়ে এসব কথা লিখেছেন তিনি।

২০১৬ সালে হঠাৎ একদিন প্রিয়াঙ্কাকে টুইটারে মেসেজ পাঠান নিক জোনাস। তারপর পরস্পরের মুঠোফোন নম্বর আদান প্রদান করেন তারা। অস্কারের আসরে আফটার পার্টিতে বেশ ভালো সময়ও কাটান এই যুগল। এরপর শুরু হয় প্রেম। প্রেমের ঠিক এক সপ্তাহ পর প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুম্বাই উড়ে আসেন নিক।

এ সময় প্রিয়াঙ্কা ব্যস্ত ছিলেন। নিক প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে নিয়েই লাঞ্চে চলে যান। বিষয়টি উল্লেখ করে প্রিয়াঙ্কা তার বইয়ে লিখেছেন—যারা আমায় চেনেন তারা জানেন আমার কন্ট্রোল ইস্যু রয়েছে। নিক আমার মাকে লাঞ্চে নিয়ে যাবে শুনে অবাক হয়েছিলাম। কারণ তার সঙ্গে ডেট করছি মাত্র এক সপ্তাহ ধরে। যার কারণে নিকের বডি ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য আমি আমার সিকিউরিটি (গুপ্তচর হিসেবে) পাঠিয়ে দিই এবং ছবি তুলে আনতে বলি।

২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন নিক-প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নিকের চেয়ে দশ বছরের বড়। এ নিয়ে নানা সময়ে তীর্যক মন্তব্য উড়ে এসেছে তার দিকে। তাতে অবশ্য ভাঁটা পড়েনি এই জুটির প্রেমে। বরং সময়ের সঙ্গে তা আরো গভীর হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION