বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

উর্বশীর বিশ্বাস,প্রথম দেখায় প্রেম হয়

বিনোদন ডেস্ক :

ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

ব্যক্তিগত জীবনে এখনো কারো সঙ্গে উর্বশীর সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম দেখায় প্রেমের বিষয়টি খুবই গভীরভাবে বিশ্বাস করি। যদিও অনেকেই এটি বিশ্বাস করেন না। কিন্তু এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও রয়েছে। অবশ্য, প্রথম দেখেই একজনের প্রতি গভীর প্রেম জন্মাবে তা কিন্তু নয়। শুরুতে আকর্ষণ তৈরি হয় এবং পরবর্তী সময়ে তা ভালোবাসায় রূপ নেয়। তবে প্রেমের পড়া যতটা সহজ, এটিকে টিকিয়ে রাখা ততটাই কঠিন।’

এবার ভ্যালেন্টাইন নিয়ে তার পরিকল্পনা প্রসঙ্গে উর্বশী জানান, এবারের দিনটি কাজের মধ্যেই কাটবে তার। শুটিং সেটেই বিশেষ দিনটি পার করবেন এই অভিনেত্রী।

বর্তমানে ‘ইন্সপেকটর অভিনাশ’ ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত উর্বশী। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণদীপ হুদা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION