বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

আশাবাদী অন্য এক স্পর্শিয়া

বিনোদন ডেস্ক:

চলতি সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয় ও গ্ল্যামার দিয়ে এরইমধ্যে নিজেকে প্রমাণের চেষ্টা তিনি করছেন প্রতিনিয়ত। বিশেষ করে গেল বছরের শেষ সময়ে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

শাকিব খানের সঙ্গে প্রথমবার এই ছবিতে অভিনয় করেন তিনি। নতুন বছরেও স্পর্শিয়া পিছিয়ে নেই। চলতি মাসের শুরুর দিকে প্রকাশ হয় এই গ্ল্যামারকন্যার ওয়েব ফিল্ম ‘ছক’র ট্রেইলার। ‘ছকের বাইরে, দুনিয়া নাইরে; সবাই ছকের পুতুল’ এমনই এক স্লোগানে টিজারটি উন্মুক্ত হয়েছিল। এটি পরিচালনা করেন গোলাম সোহরাব দোদুল।

এতে প্রথমবারের মতো তাহসানের সঙ্গে কাজ করেছেন স্পর্শিয়া। টিজারটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। তাহসানের পাশাপাশি এখানে দেখা যায় অন্য এক স্পর্শিয়াকে। অবশেষে আজ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে সিনেমাটিক অ্যাপে। এই ছবিটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্রী।

বেশ আত্মবিশ্বাসী সুরে স্পর্শিয়া বলেন, ট্রেইলারটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে। এবার অপেক্ষার পালা শেষ হচ্ছে। ক্রাইম থ্রিলার গল্পের এই ফিল্মে দর্শকরা অন্যরকম উন্মাদনায় ভাসবে। তাহসান ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। এরমধ্য দিয়ে দর্শকের মনেও আমরা জায়গা করে নিতে পারবো বলে আশা করি। এর আগে এই অভিনেত্রী নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালি’ এবং অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন। অভিনয়ের বাইরে স্পর্শিয়ার ‘কচ্ছপ’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে। চলতি বছরে এখান থেকে বেশকিছু নির্মাণের পরিকল্পনা করছেন বলেও জানান। এদিকে ব্যবসায়ীর খাতায়ও নাম লিখিয়েছেন অভিনেত্রী। অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্পর্শিয়ার ‘শেপ স্পর্শিয়া’ নামের পেজে মেয়েদের রাতের পোশাক পাওয়া যাবে। স্পর্শিয়া বলেন, আমার পেজে বিভিন্ন রকমের স্লিপওয়্যার পাওয়া যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। অভিনয়ের বাইরে এটিও ভালোভাবে পরিচালনা করতে পারবো বলে আশা রাখছি।

সুত্র:ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION