বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বাজারে আমার দাম কত, তা আর জানা হলো না

বিনোদন ডেস্ক:

‘আইপিএলে যে দল বেশি টাকা দিচ্ছে, সেই দলের কাছে চলে যাচ্ছে। এরা সব সেলেব। আর্টিস্ট নন। শিল্পীকে কেনা যায় না। শিল্পী নিজের শ্রম বিক্রি করেন, নিজেকে বিক্রি করেন না। সেলেব শব্দটা নিজের ক্ষেত্রে প্রয়োগে বরাবরই আপত্তি করেছি।’—কলকাতার তারকা অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্য করে কথাগুলো বলেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচন ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিয়েছেন—অভিনেতা যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারীসহ একঝাঁক সিনেমা ও টেলি তারকা। অন্যদিকে কিছুদিন আগে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাস, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা।

নির্বাচনের মুখে টলিউডের এই দলবদলের রাজনীতিকে খুব ভালোভাবে গ্রহণ করেননি শ্রীলেখা। তার ভাষায়—‘ক্ষমতা আর টাকার লোভে দলে দলে যোগ দিচ্ছে। আমাকেও টাকা দিয়ে কিনতে চেয়েছিল। আমি বরাবরই ইমপালসিভ। অফার শুনেই এত রাগ হলো যে, বাজারে আমার দর কত, তা আর জানা হলো না।’

রাজনৈতিক এই দলবদলের মঞ্চে শ্রীলেখা তার অবস্থান জানিয়ে বলেন—‘মানুষের পাশে থাকার জন্য রাজনীতির দরকার হয় না। আমি যখন আম্ফানের পর ত্রাণ নিয়ে গিয়েছিলাম, কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম, তখন তো রাজনীতি লাগেনি। আমি একা নই, আমার সঙ্গে বহু সাধারণ মানুষ এসব কাজ করেন।’

বেশ কিছুদিন ধরে বামফ্রন্ট আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছে শ্রীলেখাকে। সাধারণ দর্শকের প্রশ্ন আপনি বাম রাজনীতি নিয়ে এত সরব কেন? জবাবে শ্রীলেখা বলেন—‘আমি বরাবরই বাম মনোভাবাপন্ন। বিভিন্ন মঞ্চে গিয়েছি ঠিকই। কিন্তু আমি দলের সদস্য নই। আর এখন যা পরিস্থিতি সবটাই তো প্রকাশ্যে। তবে আমি বামদেরও সমালোচনা করি। এখন যেসব সেলেব বিভিন্ন দলে যাচ্ছেন, তারা যখন বিয়েতে ঘটা করে তৎকালীন নেতা-মন্ত্রীদের নিমন্ত্রণ করেছিলেন, সেসব বিয়েতে নেতাদের যাওয়া উচিত হয়নি। এই সমালোচনাও কিন্তু আমি করেছি।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION