বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

সুবাহ’র সতর্কতা বউ-গার্লফ্রেন্ডকে সাবধানে রাখার

ভয়েস বিনোদন ডেস্ক:

কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ভালোবেসে বিয়ে করেন তামিমা তাম্মিকে। বিয়ের পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নব দম্পতি। এদিকে অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। তা ছাড়া নাসিরের বিয়ে বিতর্ক নিয়ে গত কয়েকদিনে প্রকাশিত খবরের লিংক শোভা পাচ্ছে সুবাহর ফেসবুক প্রোফাইলে।

অন্যদিকে রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে এসে আগুনে ঘি ঢাললেন হুমায়রা সুবাহ। এ অভিনেত্রী বলেন, ‘আজকে আমরা পার্টি করতে আসছি! আপনারা সবাই জানেন আমি কী কারণে আজ এত খুশি। আরেকটা কথা বলি, আপনারা সবাই আপনাদের বউকে, গার্লফ্রেন্ডকে সাবধানে রাখবেন। যাতে এদিক-ওদিক ভাইগ্যা না যায়।’

কয়েকদিন আগেও লাইভে এসেছিলেন সুবাহ। তা স্মরণ করে সুবাহ বলেন, ‘সেদিনও লাইভে এসে আপনাদের বলেছিলাম, ‘আপনাদের বউকে সাবধানে রাখেন, একটু হাড়ির খোঁজখবর নেন। আমার পেছনে লেগে কী লাভ? আমি আমার জায়গাতেই থাকব, কোথাও ভাইগ্যা যাব না। সুতরাং আপনারা আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে এদিক-সেদিক ভাইগ্যা না যায়।’

২০১৮ সালে সুবাহর কয়েকটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ভিডিওতে তিনি নাসিরের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। তবে এসবই অতীত। বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION