শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন মাফিয়া কুইন’ আলিয়া 

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ জিতেছেন অসংখ্য পুরস্কার।

এই বলিউড অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এতে আলিয়ার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।

টিজারে দেখা যায়, কিশোরী গাঙ্গু কীভাবে কামাথিপুরায় আসতে বাধ্য হন। পরবর্তী সময়ে মনের জোরে ও সাহসিকতায় সেখানকার মাফিয়া হয়ে ওঠেন। সিনেমায় আলিয়ার সংলাপ বলার ধরন ও অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে।

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। আগামী ৩০ জুলাই এটি মুক্তি পাবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION