শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

অবাক রিয়া

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

রিয়ার পরবর্তী সিনেমা ‘চেহরে’। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। কিন্তু এতে অন্যদের দেখা গেলেও রিয়ার ছবি অথবা নাম কোনোটিই ছিল না। এতে বিস্মিত হয়েছেন রিয়া।

এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘রিয়া স্বপ্নেও কল্পনা করেনি তাকে এভাবে পোস্টার থেকে বাদ দেওয়া হবে। ২০২০ সালে তার সঙ্গে যা হয়েছে এরপর সে আবারো তার জীবন স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়টি তাকে বিস্মিত করেছে। মনে হচ্ছে বলিউড তাকে ঠিকভাবে মেনে নিতে রাজি নয়।’

তিনি আরো বলেন, ‘সে যে ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছে তাতে কি মনে হয় সে ভেঙে পড়বে? একদম না। গত বছর সে অনেক দুর্বিষহ সময় পার করেছে। এই সমস্যাগুলোর সঙ্গেও সে লড়াই করবে।’

‘চেহরে’ সিনেমাটি পরিচালনা করছেন রুমি জাফরি। একটি সূত্র বলেন, ‘এই বিষয়ে রুমি জাফরির বলার কিছু ছিল না। এমনকি সিনেমা মুক্তির তারিখ অথবা পোস্টারে রিয়ার না থাকা নিয়েও তার সঙ্গে আলোচনা করা হয়নি।’

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি প্রমুখ। আগামী ৩০ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION