বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আন্দামানে ভাসমান রোহিঙ্গাদের নিতে বাধ্য নয় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া ৮১ জন রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার বিষয়ে বাংলাদেশের কোনো ‘বাধ্যবাধকতা নেই’ বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন।

ভারতের কোস্ট গার্ড এই রোহিঙ্গাদের উদ্ধারের পর বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। এমন অবস্থায় রয়টার্সের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করলেন আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ফোনে শুক্রবার সংবাদমাধ্যমটিকে বলেন, ‘তারা বাংলাদেশের নাগরিক নন, প্রকৃতপক্ষে মিয়ানমারের নাগরিক। পাওয়া গেছে বাংলাদেশ থেকে ১৭০০ কিলোমিটার দূরে। তাদের গ্রহণে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই।’

‘তারা ছিল ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। অন্য দেশের উচিত এই শরণার্থীদের দেখভাল করা।’

পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশকে কি রোহিঙ্গা অথবা নৌকায় ভাসা সারা পৃথিবীর শরণার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে?’

নিজেই উত্তর দিয়ে বলেন, ‘মোটেই না।’

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমাদের কাছে খবর আসে গত ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশের কক্সবাজার থেকে রোহিঙ্গা-ভর্তি একটি নৌকো ছাড়ে। পরে তার ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই খবর পেয়ে কোস্ট গার্ডের দুইটি জাহাজ পাঠানো হয়। নৌকায় ৬৪ জন নারী ছিলেন, তার মধ্যে আটজনের বয়স কম। ২৬ জন পুরুষ। যাত্রীদের মধ্যে আটজন মারা গেছেন। একজন নিখোঁজ।’

তিনি স্পষ্ট করে জানান, ভারত ওই রোহিঙ্গাদের দেশে রাখতে চায় না। বাংলাদেশে ফেরত পাঠাতে চায়, ‘নৌকার ৪৭ জন যাত্রীর কাছে ইউনাইটেড নেশন, হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর)-এর পরিচয়পত্র ছিল। তাতে লেখা, তারা মিয়ানমার থেকে ছিন্নমূল হয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সঙ্গে এ ব্যাপারে কথা চলছে।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION