বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ইয়াশ-দীঘির শেষ চিঠি

ভয়েস বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি। এ জুটির মাধ্যমে পর্দায় দেখা যাবে নয়া রসায়ন। ইয়াশ-দীঘির জুটিকে দেখা যাবে নতুন একটি ওয়েব ফিল্মে, নাম শেষ চিঠি। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।

গেল সপ্তাহে ইয়াশ-দীঘিকে ওয়েব ফিল্মটির জন্য চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক৷ যেখানে আরো এক চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম। পরিচালক জানান, ২ মার্চ থেকে শেষ চিঠি’র শুটিং শুরু হচ্ছে।

প্রথম সিনেমা স্বপ্নজাল দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন-ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি।

শেষ চিঠি ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, “সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।”

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি এখন সিনেমার নায়িকা। বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন। দীঘি বললেন, “সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস শেষ চিঠি। ইয়াশ ভাইয়ের সাথে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।”

যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শেষ চিঠি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর৷ তিনি বলেন, “এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয় সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শেষ চিঠি দর্শকদের উপভোগ করার মতো ওয়েব ফিল্ম হবে।”

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION