রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সোনার দাম প্রতি ভরি কমেছে ১৫১৬ টাকা

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ৫১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।বুধবার থেকে সারা দেশে কার্যকর হওয়া নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার পাওয়া যাবে ৭১ হাজার ১৫০ টাকায়।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি মারফতে জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানায়।

এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুসারে ২১ ক্যারেট ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এ নিয়ে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION