বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

মৌসুমীর ঘরে আসবে বউমা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। এরপর তা বিয়েতে গড়ায়। তাদের সংসার আলো করে আসে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা।

এবার শাশুড়ি হতে যাচ্ছেন মৌসুমী আর শ্বশুর ওমর সানি। চলতি মাসেই এই দম্পতির একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিচ্ছেন তারা। বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি বলেন—ওমর সানি-মৌসুমীর হবু বউমা কানাডা প্রবাসী। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেশন সেন্টারে ধুমধাম করে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা।

এ বিষয়ে কথা বলতে ওমর সানির সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। কিন্তু এখনই এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন ওমর সানি।

বেশ আগে ফারদিন পরিচালনায় নাম লেখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তাছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION