বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ক্ষোভের সাথে জানালেন পারিশ্রমিক বৈষম্য নিয়ে সামান্থা

বিনোদন ডেস্ক :

রুপালি জগতে পারিশ্রমিক নিয়ে বৈষম্যের কথা অনেকদিন থেকেই আলোচনায়। অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা কম পারিশ্রমিক পান— এই অভিযোগ প্রায় সব ইন্ডাস্ট্রিতেই।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ জিতেছেন বিভিন্ন অ্যাওয়ার্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিশ্রমিক বৈষম্য নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সামান্থা আক্কিনেনি বলেন, ‘যদি সেরা তিনজন অভিনেত্রীর মধ্যেও থাকেন, তবুও আপনার পারিশ্রমিক শীর্ষ ২০-এর মধ্যে নেই এমন একজন নায়কের তুলনায় কম হবে। কোনো অভিনেত্রী যদি পারিশ্রমিক বাড়ানোর কথা বলেন তাকে সমস্যা সৃষ্টিকারী হিসেবে ধরা হয়। কিন্তু, অপরদিকে কোনো নায়ক যদি পারিশ্রমিক বাড়ানোর কথা বলেন তাকে অসাধরণ মনে করা হয়।’

বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার নিয়ে ব্যস্ত সামান্থা। পাশাপাশি ‘শকুন্তলাম’ সিনেমায় দেখা যাবে তাকে। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করবেন গুণাশেখর।

এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন সামান্থা। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে তার।

ভৃয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION