বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

এবার প্রধানমন্ত্রী চরিত্রে অপু

বিনোদন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’তে এমন চরিত্রেই তাকে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা। এদিকে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হল-৩ এ নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে এটিএন এন্টারটেইনমেন্ট।   সুুুুত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION