শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বিয়ের পাত্র খুঁজছেন সারা?

বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী সারা আলী খান। অল্প সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে একাধিকবার এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের পাত্র চেয়ে একটি পোস্ট করেছেন সারা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বধূ সাজে একটি ছবি পোস্ট করেছেন সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘সুশীল, সংসারী, সংস্কারী পাত্রীর জন্য কোনো বিয়ের প্রস্তাব আছে কি?’

যদিও সবাই বুঝতে পেরেছেন মজা করেই পোস্ট করেছেন সারা। তবে তার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ছবিতে ইমোজি ও মন্তব্য করে তাদের ভালোবাসার প্রকাশ করেছেন তারা। একজন লিখেছেন, ‘আপনি সত্যিই অনেক সুন্দর।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ’।

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। সিনেমাটিতে আরো আছেন— অক্ষয় কুমার ও ধানুশ। আগামী ৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION