শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

শাহরুখ পত্নী নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তার সুখ্যাতি রয়েছে। এবার ফ্যাশন ম্যাগাজিনে কাভার ফটোশুটে অংশ নিয়ে নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন গৌরি খান।

পিকক ম্যাগাজিনের চলতি সংখ্যায় মডেল হয়েছেন গৌরি। আর সেই ছবি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গৌরির কাছে বয়স যেন শুধুই সংখ্যা! ছবিটি পোস্ট করার পর থেকে সহকর্মীরা গৌরীর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

পিকক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গৌরি বলেন—‘আমি দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নিয়েছি। আর্মি পটভূমি পরিবারে জন্মগ্রহণ করেছি। পড়াশোনা শেষ করার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে ছয় মাসের একটি কোর্স সম্পন্ন করি। কারণ ছোটবেলা থেকেই শিল্প আমাকে মুগ্ধ করেছে।’

গৌরি একাধারে—প্রযোজক, ডিজাইনার, স্ত্রী ও মা। সব কিছু কীভাবে সামাল দেন? জবাবে গৌরি বলেন, ‘আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তাদের স্কুল ও কলেজ নিজেদেরটা সামলে নেয়। ছোট্ট আব্রাম সময় চায়। শাহরুখ এবং আমি দুজনের হাতে যথেষ্ট সময় আছে, তাই আমরা বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ভাগ করে নিই।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION