বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

এটা হলো কারিনা রহস্য

কারিনা কাপুর,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:
দ্বিতীয় সন্তান জন্মানোর পর প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। কিছুদিনের ছুটির পর আবারো কাজে ফিরলেন তিনি। বিরতির পর আগের মতোই যেন তার ফিটনেস। দেখলে বোঝাই যাবে না যে, তিনি মা হয়েছেন কিছুদিন আগে। এর আগে প্রথম সন্তান তৈমুর জন্মের পরও দ্রুত জিরো ফিগারে চলে এসেছিলেন কারিনা। এদিকে এবার সাদা পোশাকে প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। গত ২১শে ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। প্রসঙ্গত কারিনার আপকামিং প্রজেক্ট ‘লাল সিং চাড্ডা’।

এই ছবিতে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এ নায়িকা। কিছুদিন আগে নবজাতকের সঙ্গে একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন কারিনা। যদিও পরে তিনি সেটি ডিলিট করে দেন। প্রথম সন্তান তৈমুরের জন্মের পরও কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছিলেন তিনি। এবারও তার অন্যথা হলো না। সমপ্রতি একটি সেলিব্রিটি কুকিং- শো’র শুটিংয়ে যাওয়ার সময় পাপারাজ্জিদের ফ্রেমবন্দি হন তিনি। গর্ভবতী থাকাকালীনও একইভাবে কাজ করতে দেখা গেছে কারিনাকে। এদিকে কুকিং শোতে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে দেখেই প্রশ্ন ছুড়ে দেন- এত দ্রুত কীভাবে ফিটনেস ফিরিয়ে আনেন। এ নায়িকা হেসে বলেন, এটা হলো কারিনা রহস্য। এটা রহস্যই থাক না!

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION