শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

পার্টি করলেন সারা আলী খান রাতভর

বিনোদন ডেস্ক:

প্রিয় মানুষের সঙ্গে রাতভর পার্টিতে মজেছিলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। এ অভিনেত্রীর প্রিয় মানুষ অন্য কেউ নন, তিনি হলেন দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। বিজয়-সারার সঙ্গে ছিলেন প্রযোজক করণ জোহর, চার্মি কৌর, পরিচালক পুরী জগন্নাথ, ডিজাইনার মনীশ মলহোত্র।

দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রযোজক চার্মি। আর তাতে দেখা যায়, গোলাপি রঙের জ্যাকেট এবং ট্র্যাক প্যান্ট পরেছেন সারা আলী খান। বিজয় পরেছেন সাদা শার্ট। চার্মি ক্যাপশনে লিখেছেন, ‘শিল্প যখন শিল্পীদের একসঙ্গে আনে, তখন বিষয়টি এ রকম দেখতে লাগে।’

সারা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘কুলি নাম্বার ১’। তার পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। অন্যদিকে বিজয় প্রস্তুতি নিচ্ছেন বলিউডে পা রাখার। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে অভিষেক হবে তার। এতে তার বিপরীতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION