বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

প্রিয় কমলা’ দিয়ে তিন বছর পর…

বিনোদন ডেস্ক:
অবশেষে বড় পর্দায় দেখা মিললো অপু বিশ্বাসের। তিন বছর পর এই অভিনেত্রীর ‘প্রিয় কমলা’- শিরোনামের একটি ছবি মুক্তি পেলো গতকাল। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর আধুনিক তিন সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেলো এই সিনেমা। জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ছবিটি পরিচালনা করেন।

এতে বাপ্পী চৌধুরীর সঙ্গে অপু জুটি বেঁধেছেন। গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। এটিতে অপু একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন।

এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে এলেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর। এর আগে ২০১৮ সালে মুক্তি পায় অপুর ‘পাংকু জামাই’- সিনেমাটি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত এবং দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এ ছাড়া কলকাতায় তার অভিনীত প্রথম সিনেমা ‘শর্টকাট’- মুক্তির পথে আছে। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION