শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে ৬লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর গোরকঘাটার সিকদারপাড়া থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে মহেশখালী পৌরসভার সিকদারপাড়ার পলাতক রাজাকার জাকারিয়ার পূত্র সালাহ উদ্দিনের প্রাইভেট কার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচত ভাই পলাতক রাজাকার জাকারিয়ার পূত্র সালাহ উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই পেক্ষিতে গভীর রাতে দু-পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনায় ৩ জন আহত হয়। এই ঘটনার জের ধরে সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। ফায়ার সার্ভিস আগুন নেভালেও ৩টি মোটর সাইকেল সম্পুর্ণ পুড়ে যায়। এসময় সালাউদ্দিনের প্রাইভেট কারেও আগুন লাগে। ওই প্রাইভেট কার এর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, পুলিশ ঘটনাস্থলে ইয়াবার গন্ধ পেয়ে সন্দেহ হয়। আগুন নেভানোর পর তল্লাশি করে আংশিক পুড়ে যাওয়া প্রাইভেট কার এর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION