বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

একদম ফ্রেশ লুকে কারিনা

বিনোদন ডেস্ক:
সদ্যই এক মাস পূর্ণ করেছে সাইফ-কারিনার দ্বিতীয় সন্তান। ছেলেকে সামলাতে ব্যস্ত কারিনা, তবে নিজেরও যত্ন নিচ্ছেন বেবো। কয়েকদিন আগেই কাজে ফিরতে দেখা গিয়েছিলেন কারিনাকে, এবার ওজন কমানোর নয়া মিশন শুরু করে ফেললেন নবাব বেগম। সম্প্রতি মুম্বইয়ের এক জিমের বাইরে লেন্সবন্দি হলেন নায়িকা। একদম ফ্রেশ লুকে জিমের সামনে পাপারাতজিদের লেন্সেবন্দি হন অভিনেত্রী। কালো টি-শার্ট এবং প্যান্ট ও হলুদ স্নিকার্সে ধরা দিলেন কারিনা। করোনা সর্তকতা মেনে কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন নায়িকা। একই ভুল দু-বার করতে রাজি নন কারিনা।

তৈমুরের জন্মের আগে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গিয়েছিল নায়িকার, ডেলিভারির পর প্রায় ২২ কিলো ওজন কমাতে হয় অভিনেত্রীকে। এবার বেবি ফ্যাট থাকলেও তা খুব কম। রীতিমতো ‘ইয়ামি মাম্মি’র লুকেই দেখা মিলছে তার। এই প্রসঙ্গে দ্বিতীয়বার সন্তানের জন্ম দেওয়ার বেশ কয়েকমাস আগে অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাতকারে কারিনা জানান, তৈমুরের জন্মের আগে তিনি অনভিজ্ঞ ছিলেন প্রেগন্যান্সির ব্যাপারে, এবং সেই সময় লোকে যা যা খাওয়ার পরামর্শ দিয়েছে- সব তিনি খেয়েছিলেন। কিন্তু এবার তেমন করেননি। নির্দিষ্ট ডায়েট মেনে, পরিমাণ মতো ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করছেন।

গত সোমবারই মুম্বইয়ের এক স্টুডিওতে লেন্সবন্দি হন কারিনা। জানা গিয়েছে, একটি রান্নার শো-এর শুটিং করছেন বেবো। ঘনিষ্ঠ সূত্র খবর, রান্নার শো-এর ধারণা শুনেই তা মনে ধরেছিল কারিনার। গত ২১শে ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয়বার মা হন বেবো। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ছোট ছেলের প্রথম ঝলক প্রকাশ্যে আনেন কারিনা। তবে তার মুখ আড়ালেই রেখেছিলেন নায়িকা। এখনও তৈমুরের ভাইয়ের নাম সামনে আনেনি সাইফিনা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION