বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘তোমার পার্শ্ব প্রতিক্রিয়া’ সুস্মিতাকে প্রেমিক

বিনোদন ডেস্ক

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। মডেল রহমান শলের সঙ্গে তার প্রেমের বিষয়টি প্রায় সবার জানা। সম্প্রতি প্রেমিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি একটি গাছের সাদা-কালো ছবি পোস্ট করেছেন রহমান শল। ক্যাপশনে লিখেছেন, ‘ওই সময়, ওই জায়গা, যেখানে আমার মনে হয়েছে আমি একা, ওই জায়গায় আমি একটি গাছের সঙ্গ পেয়েছি। একে আমি এখন বন্দি করে নিয়েছি, আর একাকিত্ব থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছি।’

এই পোস্টের নিচে প্রেমিকের প্রশংসা করে সুস্মিতা লিখেছেন, ‘উফ জান! তোমার এই লাইনগুলোতে কিছু তো আছে।’ প্রেমিকার এই মন্তেব্যের পরিপ্রেক্ষিতে রহমান শল লিখেছেন, ‘তোমার পার্শ্ব প্রতিক্রিয়া।’

এদিকে গত মাসেই সুস্মিতা ও রহমান শলের ব্রেকআপের গুঞ্জন শোনা গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতারিএকটি পোস্টের পরই এই গুঞ্জন চাউর হয়। এই অভিনেত্রী লেখেন, ‘সমস্যা হলো নারীরা মনে করে পুরুষদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু হয় না। পুরুষদের ভুল ধারণা, নারীরা কখনোই ছেড়ে যাবে না। কিন্তু তারা যাবে।’

যদিও পরবর্তী সময়ে এই জুটিকে একসঙ্গে দেখা যায়। এমনকি হাসিমুখেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাজির হন তারা।

সর্বশেষ ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে সুস্মিতাকে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক-সমালোচকদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে সুস্মিতার। বর্তমানে এর দ্বিতীয় সিজনের শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION