বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

ভারতকেই আগে এগিয়ে আসতে হবে- ইমরান খান

ভয়েস নিউজ ডেস্ক:
ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত মিললেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বর্তমান পরিস্থিতির অধীনে ভারতের সঙ্গে কোন বাণিজ্য করা যাবে না। সম্প্রতি তার দেশের ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটির (ইসিসি) সিদ্ধান্ত হয় ভারত থেকে তারা চিনি, তুলা এবং সুতা আমদানি করার অনুমতি দেবে।

এ নিয়ে শুক্রবার মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে শলাপরামর্শ করেন ইমরান খান। তিনি সিদ্ধান্ত নেন, বিরাজমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যেকোন বাণিজ্য শুরু করা যাবে না। এ সময় তিনি দাবি করেন আগে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে ভারতকে। তাদেরকে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করা বিষয়ক ২০১৯ সালের ৫ই আগস্টের একতরফা ও বেআইনি পদক্ষেপকে পর্যালোচনা করে সবার আগে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন ডন। সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে আরো বলা হয়, ভারত থেকে চিনি, পোশাক আমদানি করার পরিবর্তে সস্তায় পাওয়া যায় এমন কোনো বিকল্প খুঁজতে ইমরান খান নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং তার অর্থনৈতিক টিমকে।

সূত্রের দেয়া তথ্যমতে, ইসিসির কাছে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছিল। তারা অর্থনৈতিক ও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ইসিসি ওইসব প্রস্তাব বিবেচনা করে ভারত থেকে চিনি, তুলা ও সুতাসহ বেশ কয়েকটি পণ্য আমদানি করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে চূড়ান্ত অনুমোদনের জন্য ওই প্রস্তাব পাঠানো হয় মন্ত্রীপরিষদে। মন্ত্রীপরিষদে এটা আলোচনা শেষে ইমরান খান এই সিদ্ধান্ত বা প্রস্তাব মুলতবি রেখে অবিলম্বে তা পর্যালোচনার নির্দেশ দেন।সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION