বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

যেখানে প্রথম দেখা হয় অভিষেক-ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক :

বিশ্বের অন্যতম সুন্দরী নারী ঐশ্বরিয়া রাই। রূপের জাদুতে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা অভিষেক বচ্চনকে।

ঐশ্বরিয়ার প্রতি তার ভালোবাসার বিষয়টি প্রায়ই নানাভাবে প্রকাশ করেন অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের প্রথম দেখার স্মৃতিচারণ করেছেন তিনি।

অভিষেক বচ্চন বলেন, ‘আমি যখন প্রোডাকশন বয় ছিলাম তখন তার সঙ্গে আমার প্রথম দেখা। আমার বাবা মৃত্যুদাতা নামে একটি সিনেমা নির্মাণ করছিলেন। লোকেশন খুঁজতে আমাকে সুইজারল্যান্ড যেতে হয়েছিল, যেহেতু আমি সেখানকার বোর্ডিং স্কুলে পড়েছি, তাই কোম্পানি মনে করছিল আমি তাদের সুন্দর লোকেশন খুঁজতে সাহায্য করতে পারব।’

সুইজারল্যান্ডে ববি দেওলের সঙ্গে ‘অউর পেয়ার হো গ্যায়া’ সিনেমার শুটিং করছিলেন ঐশ্বরিয়া। জুনিয়র বচ্চনের ছোটবেলার বন্ধু ছিলেন ববি। একদিন নৈশভোজে অভিষেককে নিমন্ত্রণ জানান এই অভিনেতা। সেখানেই অভিষেক-ঐশ্বরিয়ার প্রথম দেখা।

অভিষেক বলেন, ‘সুইজারল্যান্ডে কয়েকদিন ছিলাম, পুরো একা। ছোটবেলার বন্ধু ববি দেওল তার প্রথম সিনেমার শুটিং করছিলেন। সে জানতে পারে আমি সেখানে আছি, আমাকে নৈশভোজের জন্য ফোন করে। যখন তারা শুটিং করছিল, প্রথমবার আমি ঐশ্বরিয়াকে দেখি।’

অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের মেয়ে আরাধ্যর জন্ম হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION