বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে: মালিক সমিতি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে দোকান-শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।

তিনি রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

হেলালউদ্দিন বলেন, ‘আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব। ’

এর আগে গত ১৮ এপ্রিল (রোববার) ঢাকায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তখন তারা ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়। তবে একই সময় ২২ এপ্রিল থেকে সরকার তৃতীয় দফায় লকডাউনের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION