বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

মা-বাবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার গেটস

বিল গেটস ও পরিবার ।

ভয়েস নিউজ ডেস্ক:

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল ও মেলিন্ডা গেটস দম্পতি। এই ঘোষণার পর গেটস দম্পতির ২৫ বছর বয়সী কন্যা জেনিফার গেটস এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে জেনিফার গেটস বলেন, মা-বাবার বিচ্ছেদের ঘোষণার পরে পরিবারটি এখন কঠিন সময় পার করছে। খবর: নিউইয়র্ক পোস্ট।

তিনি বলেন, আমি এই মুহূর্তে আমার নিজের আবেগ পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কিভাবে সর্বোত্তমভাবে সামলে রাখা যায়, তা নিয়ে এখনো আমি কাজ করছি। এতে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ।

তিনি আরও লিখেছেন, এই বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মনে রাখবেন, আপনাদের সহানুভূতিশীল বক্তব্য ও সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের চাওয়া বুঝতে পারায় সবার প্রতি ধন্যবাদ। আমরা এখন আমাদের জীবনের পরবর্তী পর্যায় নিয়ে কাজ করব।

এই দম্পতির তিন সন্তানের মধ্যে সবার বড় জেনিফার। তার এক ভাই ২২ বছর বয়সী এবং ১৯ বছরের বোন ফোয়েব রয়েছে। তারা সবাই সিয়াটলে বড় হয়েছেন এবং পড়েছেন লেকসাইড হাইস্কুলে।

জেনিফার ২০১৮ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানের ওপর স্নাতক পাস করেন। এরপর তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাইয়ের ইকাহন স্কুল অব মেডিসিনে ভর্তি হয়েছিলেন। বিভিন্ন দাতব্যকাজেও সংশ্লিষ্ট আছেন জেনিফার গেটস।

ফোর্বস সাময়িকীর তথ্য মতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটস চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সত্তরের দশকে সহপ্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে তোলেন বিল গেটস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এ সম্পদের মালিক হন তিনি। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION