মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘নুনের ছিটা’বাজারে আসছেন আসিফ

আসিফ আকবর, ফাইল ছবি।

বিনোদন ডেস্ক:

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম প্রকাশের পরই পান আকাশ ছোঁয়া তারকাখ্যাতি। এরপর সংগীতাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন টানা একযুগ।

অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। পাশাপাশি মিউজিক ভিডিও নিয়েও বেশ ব্যস্ত তিনি, যেন দম ফেলারও ফুসরত নেই। এবার ঈদ উপলক্ষে ‘নুনের ছিটা’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন এই শিল্পী।

আসিফ আকবর বলেন—‘নুনের ছিটা’ গানে পুরোনো সেই ‘ক্রেজি’ আসিফ আকবরকে খুঁজে পাবেন আসিফিয়ানরা। কথা, সুর, সংগীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি।

‘নুনের ছিটা’ গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ওমর ফারুকের কাব্যমালায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজন করেছেন তরিক। গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। ভিডিওতে আসিফ আকবর থাকছেন নতুন লুকে।

আগামী ১১ মে, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক সকল অ্যাপে গানটি শুনতে পাবেন শ্রোতারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION