শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ষাটোর্ধ্ব বালাকৃষ্ণার রোমান্স তৃষার সঙ্গে 

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণাকে নিয়ে পরিচালক গোপীচাঁদ মালিনেনি নির্মাণ করতে যাচ্ছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এতে ষাটোর্ধ্ব বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করবেন ৩৮ বছর বয়েসী তৃষা কৃষ্ণান।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় বালাকৃষ্ণার বিপরীতে তৃষা কৃষ্ণানকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক গোপীচাঁদ। সিনেমাটিতে কাজের প্রস্তাব দেওয়ার পর সম্মতি দিয়েছেন তৃষা। দীর্ঘ দিন পর এ সিনেমার মাধ‌্যমে তেলেগু ভাষার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘নায়ক’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তৃষাকে। নারী প্রধান এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

২০১৫ সালে তেলেগু ভাষার ‘লায়ন’ সিনেমায় বালাকৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তৃষা। অ‌্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির পর দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। দীর্ঘ দিন পর এই জুটির রসায়ন দর্শকের হৃদয়ে নাড়া দেবে বলে আশাবাদ ব‌্যক্ত করেছেন পরিচালক।

মিথরি মুভি মেকারের ব‌্যানারে নির্মিত হবে তৃষা-বালাকৃষ্ণার নতুন সিনেমাটি। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। বাণিজ‌্যিক ঘরানার এই সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র রয়েছে। অন‌্য নারী চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি।

১৯৯৯ সালে ‘মিস মাদ্রাজ’ খেতাব জয়ের পর ওই বছরই চলচ্চিত্রে নাম লেখান তৃষা কৃষ্ণান। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘জুড়ি’। এরপর তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তামিল ভাষার ৪টি ও মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ তৃষার হাতে রয়েছে।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION