মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

আশা করছি, আর অপেক্ষায় আছি:জয়া

জয়া আহসান, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:
করোনা পরিস্থিতিতে নিজের বাড়িতেই ঘরবন্দি রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব জয়া। প্রায়ই নতুন বা পুরনো ছবি শেয়ার করে তিনি মুগ্ধ করেন অনুরাগীদের। কখনো বাড়ির বাগান, কখনো সদ্য তোলা ফসল আবার কখনো একরাশ শাপলা, লকডাউনে প্রকৃতির মধ্যেই যেন শান্তি খুঁজে পেয়েছেন জয়া। ওয়েস্টার্ন থেকে শাড়ি সব পোশাকেই ঝলমলে ছবি শেয়ার করে থাকেন জয়া। এভাবেই চলছে তার দিনকাল। দিচ্ছেন সামাজিক বার্তাও। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন জয়া।

যেখানে দেখা যাচ্ছে, এক বিশাল হাত প্রসারিত আকাশের দিকে। বাঁচার জন্য অসহায় এক আর্তি স্পষ্ট তার শরীরী ভঙ্গিমায়। নিজের ফেসবুক ওয়ালে ছবিটি শেয়ার করে তিনি লেখেন, সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে প্রতিবাদের প্রতীক! আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিকে রক্ষা করি! এদিকে, জয়া করোনার মধ্যেই আকরাম খানের ‘নকশি কাঁথার জমিন’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন। সিনেমাটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে।

ছবিতে জয়া এক বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন। হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে এর শুটিং হয়েছে। এর আগে ‘হাসিনা: দ্য ডটারস টেল’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছাড়া ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ আছে মুক্তির অপেক্ষায়। এখনো নতুন কোনো বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হননি জয়া। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘বিনিসুতোয়’, ‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী’, ‘ঝরা পালক’ ও ‘ওসিডি’। জয়া বলেন, যে ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রতিটির গল্পই ভিন্ন। আমি নিজেও এগুলোর মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION