শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ভয়েস বিনোদন ডেস্ক:
মার্কিন সংগীত তারকা কেটি পেরি চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। কিন্তু এই মহামারীর সময় তাকে কাটাতে হচ্ছে কঠিন পরিস্থিতি। জানা গেছে, গর্ভাবস্থায় তিনি নাকি অজানা আতঙ্কে প্রায়ই কান্না করেন। গত ১২ মে নিজের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এভাবেই প্রকাশ করেন কেটি। ‘ফায়ারওয়ার্কস’খ্যাত এই গায়িকা টুইটারে জানিয়েছেন, কীভাবে তিনি হতাশা ও করোনাভাইরাসকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
সম্প্রতি অনলাইনে এক অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী এই গায়িকা জানান, ‘ছোট কোনো কাজ করতে গিয়েও প্রায়ই তিনি ব্যথায় মুষড়ে পড়েন।’
প্রসঙ্গত, গত মার্চে ‘নেভার ওর্ন হোয়াইট’ মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন কেটি। ২০১০ সালে রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেন কেটি, কিন্তু দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৬ সালে ওরলান্ডো ব্লুমের প্রেমে পড়েন এ গায়িকা। সেই থেকে তারা একসঙ্গে আছেন। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।