বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

দীর্ঘ ৭০ বছর ভূ-রাজনীতির জালে ফিলিস্তিন

আল আকসা,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘিত হলেও ভূ-রাজনীতির কারণে কখনোই স্বীকৃতি পায়নি ভূখণ্ডটি। এমনকি ফিলিস্তিনিদের সমর্থনে ওআইসি প্রতিষ্ঠিত হলেও এখন সংস্থাটির কিছু সদস্য সরাসরি তাদের বিরোধিতা করছে। বৃহস্পতিবার (২৭ মে) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন ইস্যুতে একটি রেজুলেশন ২৪-৯ ভোটে গৃহীত হয়। এতে ১৪ জন সদস্য ভোট দানে বিরত থাকে।

ওই রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ওআইসির ১৫টি সদস্য দেশ, কিন্তু ওই সংস্থার সদস্য ক্যামেরুন বিপক্ষে ভোট দিয়েছে এবং টোগো ভোট দানে বিরত ছিল। ভারত এর আগে সবসময় ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও এবারে ভোট দানে বিরত ছিল এবং একইসঙ্গে নেপালও ভোট দেয়নি। আশ্চার্যের ব্যাপার হলো, পশ্চিমা দেশগুলো, যারা সবসময় মানবাধিকারের কথা বলে, তারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে। আবার যাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলো সমালোচনা করে অর্থাৎ চীন ও রাশিয়া, তারা পক্ষে ভোট দিয়েছে।

এই রেজুলেশনের ভিত্তিতে প্যালেস্টাইনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে একটি তদন্ত করার জন্য জাতিসংঘ একটি কমিশন গঠন করবে এবং তারা একটি রিপোর্ট প্রদান করবে।

এ বিষয়ে জানতে চাইলে একজন কূটনীতিক বলেন, ‘মানবাধিকার কাউন্সিল একটি রাজনৈতিক সংস্থা, যেখানে মানবাধিকার পরিস্থিতির থেকে ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ অধিক গুরুত্ব পায়।’

ওআইসি ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিন ইস্যুতে মতদ্বৈততা আছে জানিয়ে তিনি বলেন, ‘আগে ভারত ফিলিস্তিনের পক্ষে ভোট দিতো, কিন্তু তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে।’

ইউরোপের মধ্যে মতদ্বৈততার বিষয়ে এই কূটনীতিক বলেন, ‘বৃহৎ দেশ ফ্রান্স ভোট দানে বিরত ছিল, কিন্তু জার্মানি ও যুক্তরাজ্য বিপক্ষে ভোট দিয়েছে। এদের মধ্যে ফ্রান্স একটি ভারসাম্য নীতি বজায় রাখলেও অন্য দুটি দেশের জাতীয় স্বার্থ ইসরায়েলের প্রতি অনেক বেশি।’

ফিলিস্তিন দ্বন্দ্ব কখনোই মূল কারণ হিসেবে দেখা হয় না জানিয়ে তিনি বলেন, ‘এবারে সমস্যা শুরু হয়েছে আল আকসা মসজিদে রোজার সময়ে নামাজ না পড়তে দেওয়াকে কেন্দ্র করে। পরে সমস্যা ঘনীভূত হলে হামাস রকেট ছোড়া শুরু করে। তখন পশ্চিমা দেশগুলো বলা শুরু করে ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে। কিন্তু কেউ এটা বলে না নামাজ পড়তে বাধা দেওয়াটাও ইসরায়েলের ভুল ছিল।’

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন ফিলিস্তিনের পক্ষে মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখেন এবং সংস্থাটির প্রতি ফিলিস্তিনে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে সেটির দায়বদ্ধতা ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION