মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

টলিউড নায়িকাদের বিদ্যার দৌড়

বিনোদন ডেস্ক:

অভিনয়শিল্পীদের বিচার করা হয় তাদের অভিনয়দক্ষতা ও শরীরি সৌন্দর্য দিয়ে। পর্দায় তাদের আকর্ষণীয় উপস্থিতি অন্য সবকিছুকে ছাপিয়ে যায়! টলিউডের অনেক নায়িকাই তারকাখ্যাতির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনেকটা এগিয়ে। টলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়িকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

শুভশ্রী গাঙ্গুলি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ১৯৮৯ সালের ৩ নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি। শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বি. টেক ডিগ্রি অর্জন করেন এই অভিনেত্রী।

পাওলি দাম

১৯৮০ সালের ৪ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন পাওলি দাম। কলকাতার লোরেটু স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখান থেকে রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন মিমি চক্রবর্তী। তার শৈশব কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। পরে পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে তার পৈত্রিক বাড়িতে ফিরে আসেন। জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলে পড়েছেন মিমি। এরপর বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে। তারপর কলকাতায় চলে যান মিমি। কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

কোয়েল মল্লিক

কলকাতায় জন্মগ্রহণ করেন তারকা সন্তান, অভিনেত্রী কোয়েল মল্লিক। মডার্ণ হাই স্কুলে কেটেছে তার স্কুলজীবন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে বি. এস. সি (অনার্স) ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

নুসরাত জাহান

১৯৯০ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরাত জাহান। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন। কুইন অব দ্য মিশন স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন নুসরাত। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর কলেজ থেকে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

পায়েল সরকার

১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন অভিনেত্রী পায়েল সরকার। ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।

পার্ণো মিত্র

১৯৮৭ সালের ৩১ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন পার্ণো মিত্র। কিন্তু বাবার চাকরির সুবাদে অরুণাচল প্রদেশে তার শৈশব কেটেছে। দার্জিলিংয়ের ডাউ হিল স্কুল ও কলকাতার প্রাট মেমোরিয়াল স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

তনুশ্রী দত্ত

১৯৮৪ সালের ১৯ মার্চ বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন তনুশ্রী দত্ত। মর্ডান হাই স্কুল থেকে স্কুলজীবনের শিক্ষা শেষ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাসন্তী দেবী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তনুশ্রী।

সোহিনী সরকার

১৯৮৭ সালের ৬ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার খড়দহে জন্মগ্রহণ করেন সোহিনী সরকার। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। ২০১১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

কৌশানী মুখার্জি

১৯৯২ সালে ১৭ মে কলকাতার বরাহনগরে জন্মগ্রহণ করেন কৌশানী। তার শৈশবও কেটেছে এই শহরে। এ. জি. চার্চ স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেরাম্বা চন্দ্র কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION