মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই জান্নাতুল ফেরদৌস ঐশী ঠিক করে রেখেছিলেন সিনেমাতেই অভিনয় করবেন। সুযোগও মিলেছে। এই গ্ল্যামারকন্যা ইতিমধ্যে শেষ করেছেন তিন তিনটি চলচ্চিত্রের কাজ। ছবিগুলো হলো ‘মিশন এক্সট্রিম’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’। এরমধ্যে ঈদুল ফিতরে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। ঐশী বলেন, এটা অপ্রত্যাশিত। এবার ঈদের আগে প্রমোশনের প্রস্তুতিও নিচ্ছিলাম। এর আগেও ২০২০ সালের ঈদুল ফিতরেও মুক্তি একবার আটকে যায়।
পরপর দুইবার এমন হওয়ায় একটু খারাপ লাগা কাজ করেছে। তারপরও আমি ইতিবাচক আছি। খারাপ কিছু চিন্তা করছি না। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাই করছি। বেশকিছু ওয়েব ফিল্মের প্রস্তাবও পেয়েছেন বলে জানালেন ঐশী। তবে আগে প্রথম সিনেমা হলে মুক্তি পাক সেটা চান। তাই আপাতত ওয়েবের জন্য কাজ করতে চাইছেন না। এ ব্যাপারে ঐশী বলেন, আমার প্রথম সিনেমাটা বিগ স্ক্রিনে মুক্তি পাক। তাই কোনো ওয়েব ফিল্ম হাতে নেইনি। গল্প ভালো লেগেছে। তারপরও ধৈর্য ধরেছি। সর্বশেষ, ঈদের আগে একটি বিজ্ঞাপনের শুটিং করেন ঐশী।
ভয়েস/জেইউ।