মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

সবমিলিয়ে অপেক্ষায় অধরা

বিনোদন ডেস্ক:
চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। ঈদের আগেই দুবাই থেকে দেশে ফিরেছেন। তবে দেশে ফিরে এই পরিস্থিতিতে কোনো কাজ এখনো করেননি। এদিকে এরইমধ্যে অধরা শেষ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ ছবির কাজ। এর বাইরে অপূর্ব- রানা পরিচালিত ‘উন্মাদ’ ছবির কাজও শেষ করেছেন অনেকখানি। এ ছবিতে অধরা অভিনয় করছেন রোশানের বিপরীতে। অন্যদিকে একই পরিচালক যুগলের ‘গিভ এন্ড টেক’ এ বাপ্পীর সঙ্গে জুটি বেঁধেও অভিনয় শুরু করেন অধরা। এ ছবিটির কাজও শুরু হবে সামনে।

গত বছর করোনার প্রথমদিকে এ নায়িকা শুরু করেছিলেন ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ ছবির কাজও। সবমিলিয়ে বর্ডার ছবির মুক্তি ও বাকি তিন ছবির শুটিং আবার শুরুর অপেক্ষায় আছেন অধরা। এ নায়িকা বলেন, ‘বর্ডার’ ছবির কাজ শেষ। সেটি মুক্তি পাবে সামনে। আর বাকি তিনটি ছবির কাজ অর্ধেক শেষ। এরমধ্যে বৃষ্টি কমলে জুলাই থেকে ‘উন্মাদ’ ছবির কাজ শুরু হবে আবার। বাকিগুলোও পর্যায়ক্রমে শুরু হবে বলে জেনেছি। তবে এই ছবিগুলো আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। সে কারণে নিজেও অপেক্ষায় আছি এগুলো শুরুর। নতুন কাজ প্রসঙ্গে অধরা বলেন, নতুন তিনটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। ব্যাটে-বলে মিললে হয়তো করে ফেলবো। তবে গল্প ও চরিত্র অবশ্যই মনের মতো হতে হবে। কারণ নিজেকে প্রমাণ করার সুযোগ আছে এমন ছবিতেই আসলে কাজ করতে চাই। আমার ক্যারিয়ার হয়তো বেশিদিনের না। তবে আমি ছবি নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় রেখেই কাজ করি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION