মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘অন্তরালে’পরী

পরীমণি

বিনোদন ডেস্ক:
ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রতিনিয়িত নতুন নতুন রূপে হাজির হচ্ছেন। অন্তর্জালে ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহও দিন দিন বাড়ছে। একের পর এক সিনেমাতেও ব্যস্ত রয়েছেন তিনি। এবার এ নায়িকা যুক্ত হলেন ‘অন্তরালে’- শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে। এটি নির্দেশনা দিচ্ছেন চয়নিকা চৌধুরী। রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
‘বিশ্ব সুন্দরী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হওয়া এই পরিচালক আগেই তার ফেসবুক স্ট্যাটাসে পরীমনিকে নিয়ে নতুন কাজের আভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন, আবারও এই নায়িকাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। ফিল্মটিতে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তা উঠে আসবে এখানে। এর আগে পরীমনি ‘পাফ ড্যাডি’- শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এদিকে, সিনেমার শুটিংয়ের পাশাপাশি অবকাশ যাপনে বিভিন্ন দেশে যান পরীমনি। বর্তমানে তিনি কলকাতা রয়েছেন। এর আগে ‘মুখোশ’- সিনেমার শুটিং শেষ করেন। ২০১৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন এই গ্ল্যামারকন্যা। এরই মধ্যে নিজের পরিচিতির সীমানা ছড়িয়ে ফেলেছেন দেশজুড়ে। এদিকে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ ইত্যাদি। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। এটি মুক্তি পায় গেল মার্চে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION