মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

কিভাবে বিয়ে হয়েছিল বলে দিলেন নুসরাতের স্বামী

বিনোদন ডেস্ক:
বিয়ে-বিচ্ছেদ নিয়ে বুধবার (৯ জুন) দীর্ঘ একটি লিখিত বিবৃতি দিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তার ২৪ ঘণ্টা না পেরুতেই হাঁড়ির খবর জানালেন নুসরাতের ‘কথিত’ স্বামী নিখিল জৈন। বৃহস্পতিবার (১০ জুন) এ বিবৃতি দেন তিনি। যাতে উঠে এসেছে নানা প্রশ্নের উত্তর।

বিবৃতিতে নিখিল জৈন বলেন—‘প্রেমে পড়ে আমি নুসরাতকে বিয়ের প্রস্তাব পাঠাই আর তা উচ্ছ্বসিত হয়ে গ্রহণ করেছিল। ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে আমাদের ডেস্টিনেশন বিয়ে হয়। তারপর কলকাতায় রিসেপশন। আমরা স্বামী-স্ত্রীর মতোই আচরণ করতাম। পরিবার, বন্ধুবান্ধবদের সামনেও দম্পতি হিসেবেই দাঁড়াতাম। সমাজের চোখে আমরা স্বামী-স্ত্রী ছিলাম।’

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল-নুসরাত। কলকাতায় ফিরে বিশেষ আইনে তাদের বিয়ে রেজিস্ট্রি করার কথা ছিল। কিন্তু তা করেননি। কী কারণে বিয়ে রেজিস্ট্রি করেননি এই যুগল? এই প্রশ্ন অনেকের। এ বিষয়ে নিখিল বলেন, ‘২০১৯ সালের জুন মাস থেকে ২০২০ সালের নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত আমরা স্বামী-স্ত্রী হিসেবেই থেকেছি। এই সময়ে বহুবার নুসরাতকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে বিয়ে রেজিস্ট্রার করতে বলেছিলাম। কিন্তু নুসরাত বারবার তা এড়িয়ে গেছে।’

এর আগে নুসরাত দাবি করেন—তার সমস্ত জিনিসপত্র নিখিলের বাড়িতে রয়েছে। এমন দাবি নসাৎ করে নিখিল জানান, ২০২০ সালের আগস্ট মাসে এক সিনেমার শুটিংয়ের সময় (এসওএস কলকাতা) আচমকা নুসরাতের আচরণ বদলে যায়। গত বছর ৫ নভেম্বর নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে নিজের ব্যাগ গুছিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে শিফট করেন নুসরাত। বিষয়টি উল্লেখ করে নিখিল বলেন, ‘নুসরাত নিজের সমস্ত মূল্যবান সম্পত্তি, কাগজ-পত্র গুছিয়ে নিয়ে গেছে। শিফট করে যাওয়ার পর নুসরাতের জরুরি কাগজপত্র (যেমন আইটি রির্টানের ফাইল) তার কাছে পৌঁছে দিয়েছি।’

বিয়ে রেজিস্ট্রি হয়নি, এজন‌্য অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এজন‌্য গত ৮ মার্চ আলিপুর জজ কোর্টে নিখিল জৈন দেওয়ানি মামলা দায়ের করেছেন। আগামী ২০ জুলাই শুনানির দিন ধার্য হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION