মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্কুল পড়ুয়া মেয়েকে বাঁচাতে হতদরিদ্র রিক্সাচালক বাবার আকুতি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকবৈঠা গ্রামের বাসিন্দা হতদরিদ্র রিক্সাচালক মাহবুবুল আলম এর স্কুল পড়ুয়া মেয়ে উম্মে হাবীবা (১৪) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। উম্মে হাবীবা রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী।

গত মার্চ মাসে উম্মে হাবিবার অসুস্থতা দেখা দেওয়ায় প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও চট্টগ্রামে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ব্লাড ক্যান্সার সনাক্ত হলে চিকিৎসক বলেন, দ্রুত চিকিৎসা করা না হলে বিপন্ন হতে পারে মেয়েটির জীবন।একজন সাধারণ রিক্সাচালক বাবার পক্ষে ব্লাড ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব।
তাই সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বান, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার ও সরকারের তহবিল থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রী উম্মে হাবীবার জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পিতা মাহবুবুল আলম।

আসুন আমরা স্কুল ছাত্রী উম্মে হাবীবার পাশে দাঁড়াই। সকলের দোয়া ও সহযোগীতাই বেঁচে যেতে পারে উম্মে হাবীবার জীবন।

সহযোগিতা পাঠাতে, অসহায় পিতা মাহবুবুল আলম- 01820082089 (বিকাশ পার্সোনাল)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION