রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পবিত্র লাইলাতুল কদর আজ

ধর্ম ডেস্ক:

আজ বুধবার (২০মে) দিবাগত রাতে পবিত্র শবে কদর। লাইলাতুল কদরকে মহিমান্বিত বরকতময় রাত বলা হয়।

ইসলাম ধর্ম মতে, বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম লায়লাতুল কদর।

শব ফারসি শব্দ, অর্থ রাত। আর কদর আরবি শব্দ, অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে।

এই মহিমান্বত রাতটি মুসলমানরা ইবাদত করে পালন করেন। বুখারি হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। আর বলতেন, ‘তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো।’

তিনি আরও বলেছেন, ‘মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION