শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় কবির আহমদ(৪২) ও তার স্ত্রী হুমাইরা বেগমকে (৩৫) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হুমাইরা বাদী হয়ে একই এলাকার হামিদ উল্লাহ, তার ছেলে গোলাম কাদের, গোলাম কাদেরের স্ত্রী শওকত আরাকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত হুমায়রা বেগম বলেন, আমাদেরকে বসতভিটা থেকে তাড়ানো ও জবর দখল করার চক্রান্ত করে আসছিল বিবাদীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে গালি দিতে থাকেন। এক পর্যায়ে তারা বাড়ির ভিতর ঢুকে আমাকে মারধর করে আহত করলে স্বামী উদ্ধার করতে আসেন। ওই সময় তাকেও মারধর করে আহত করে। বিবাদীরা চলে যাওযার সময় ড্রয়ার থেকে ৪০হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আইনি সহায়তা পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত কবির আহমদ বলেন, হামলাকারীরা বর্তমানে আমাদেরকে আবারো মারধর করবে ও ঘরবাড়ি ভাংচুর করবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা আতংকের মধ্যে দিনাপাত করছি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION