শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

নির্ঝর-জুলির মিউজিক ভিডিও

ভয়েস বিনোদন ডেস্ক:

মে মাসেই বাংলা সাহিত্যের দুই মহারথী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী।বিশেষ এ আয়োজন দুটি নিয়ে গানের ভিডিও তৈরির পরিকল্পনা করেছিলেন কণ্ঠশিল্পী জুলি ও রবীন্দ্রসংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। সবই ঠিকঠাক, কিন্তু লকডাউনের এসময়ে ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করবে কে? আর একাজে এগিয়ে এলেন জুলির ভাই সংগীতশিল্পী বালাম। নির্ঝর ও জুলির ভিডিও রেকর্ডিং শেষে সম্পাদনার টেবিলে বসে গেছেন তিনি। জানালেন, আগামী ২৪ মে ভিডিওটি দেখা যাবে ইউটিউব চ্যানেলে।

সবই তো হলো, কিন্তু গানটির কথা কী নিয়ে, সেটাই তো জানা হলো না। জুলি জানালেন, ‘আমার মন কেমন করে’ আর ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ নামের বিখ্যাত এ দুটি গান কোলাজ করে তৈরি করা হয়েছে। গান ও ভিডিও যে যারমতো বাসায় বসে করেছেন। এর সংগীতের কাজটি করেছেন নির্ঝর।

নির্ঝর জানালেন গান নিয়ে পরিকল্পনার কথা। বলেন, ‘জুলি ও আমি সপ্তম শ্রেণি থেকে বন্ধু। আমরা ছায়ানটেও একসঙ্গে গান শিখেছি। যখন লকডাউন শুরু হলো তখন থেকেই আমরা পরিকল্পনা করছিলাম কিছু করার। এরমধ্যে জুলি দুই কবিকে নিয়ে গান তৈরির কথাটি বলে। পরে আমি গান দুটি নির্বাচন করে দিই।’জুলির ইউটিউব চ্যানেলে আগামী ২৪ মে বিশেষ এই ভিডিও-গানটি অবমুক্ত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION