মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

‘সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়’

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা। গত বছর তার বিবাহ বিচ্ছেদ হয়। তবে এই অভিনেত্রী মনে করেন, বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক শেষ হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিনিশা জানান, আবারো প্রেমে পড়েছেন তিনি। তার প্রেমিক অত্যন্ত ভালো মনের মানুষ। যদিও নতুন প্রেমিকের পরিচয় ফাঁস করেননি তিনি।

মিনিশা লাম্বা বলেন, ‘বিয়ে ভেঙে যাওয়া বা সম্পর্ক শেষ হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়। জীবন আরো সুযোগ দেবে। ভালোবাসতে, ভালোবাসা পেতে, অতীতকে মুছে ফেলে আবারো এগিয়ে যেতে পারবেন।’

‘হানিমুন প্রাইভেট লিমিটেড’, ‘দাস কাহানিয়া’, ‘কিডন্যাপ’, ‘ওয়েলডান আব্বা’, ‘বাচনা অ্যায় হাসিনো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন মিনিশা। ২০১৫ সালে হোটেল ব্যবসায়ী রায়ান থামকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালের আগস্টে এই দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION