মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

সময়টাকে বেশ উপভোগ করছেন বুবলী

বিনোদন ডেস্ক:
নানা জল্পনা ও চর্চার মধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থাকা এই নায়িকা তখনই বলেছিলেন দ্রুতই সিনেমা নিয়ে ব্যস্ত হবেন। সেই কথার প্রমাণ মিলেছে। বর্তমানে তিনি কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এখন কাজ করছেন প্রযোজক মো. ইকবাল পরিচালিত অ্যাকশন নির্ভর সিনেমা ‘রিভেঞ্জ’-এ। এ ছবিতে বুবলীর বিপরীতে আছেন রোশান। গত তিনদিন ধরে তিনি এই সিনেমার শুটিং করছেন। বুবলী বলেন, সবকিছু সুন্দরভাবে হচ্ছে।

আমি খুবই আশাবাদী। এই ছবিতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তোলার। এদিকে ইতিমধ্যে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। যেখানে পুলিশের পোশাক পরা বুবলীর অন্যরকম লুকের প্রশংসা করছেন দর্শকরা। অনুরাগ ট্রেডার্স প্রযোজিত সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা আছে। এর আগে বুবলী তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’- ছবির শুটিং করেন। এই ছবির মধ্য দিয়ে অনেকদিন পর ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ে ফিরেছেন বুবলী। এছাড়া তিনি ঈদের আগে শেষ করেছেন ‘চোখ’ ছবির ডাবিং। এদিকে নিজের ইউটিউব চ্যানেল নিয়েও ভাবছেন বুবলী। এ বিষয়ে অভিনেত্রী বলেন, কাজের ব্যস্ততা থাকলে ইউটিউবে সময় দেয়া হয় না। তবে আমার ইচ্ছা আছে কাজের আপডেটের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কনটেন্ট দেয়ার। সবমিলিয়ে ফের বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সময়টাকে বেশ উপভোগও করছেন। আছেন ফুরফুরে মেজাজে। এদিকে, বুবলী কয়েক বছর আগে শাকিব খানের সঙ্গে ‘বিদ্রোহী’- শিরোনামের ছবিটির কাজ সম্পন্ন করেছিলেন। করোনাসহ নানা কারণে বেশ কয়েক দফায় পিছিয়ে যায় ছবিটির মুক্তির তারিখ। অবশেষে ‘বিদ্রাহী’ সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি দেয়া হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নিজস্ব ওটিটি প্ল্যাটফরম সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে এই সিনেমা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION