মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

জয়‍া ট্রোলের শিকার

জয়া ‍আহসনা, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:
ভক্তের চোখে তার প্রিয় তারকার স্থান একেক জনের কাছে একেক রকম। সম্প্রতি তারই প্রমাণ মিললো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বেলায়। এক ভক্ত তাকে সম্মান জানিয়ে দেবীর রূপে আঁকেন। যেটি মনে ধরে স্বয়ং জয়ারও। নিজের প্রোফাইলে দেবীর রূপে আঁকা ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ভালোবাসা। তবে সেই ভালোবাসাতেও নেতিবাচক দিক খুঁজে বের করলো সমালোচকরা। আবারও ট্রোলের শিকার হতে হলো জয়াকে। মুসলিম হয়েও এমন ছবি শেয়ার করায় এই অভিনেত্রীকে তোলা হয়েছে কাঠগড়ায়।

কমেন্ট বক্সে একজন লিখেছেন, জয়া আহসানকে এখন শুধুমাত্র দুর্গা বানিয়ে পূজা করতে বাকি আছে, ভবিষ্যতে তাও মনে হয় হবে। দাদা বাবুদের বলি ভাই, তোরা এইসব নিয়ে যা। একেবারেই নিয়ে পূজা কর, যা ইচ্ছা তাই কর। কিন্তু দুইদিন পর পর এইসব নষ্টামি করিস না। আরেকজন কটাক্ষ করে লিখেছেন, এ কেমন ছবি এ যেন রানু মণ্ডলকেও হার মানাবে। এমনই প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্ট বক্স। অবশ্য অনেকে ছবিটির প্রশংসাও করেছেন। শুধু সৌন্দর্য নয়, অভিনয়ের জোরেও দুই বাংলার দর্শকের কাছে জনপ্রিয় জয়া আহসান। ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সমালোচনা নিয়ে কখনই মাথা ঘামান না এই অভিনেত্রী। এদিকে জয়া সম্প্রতি একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। রাজধানীর বনশ্রীতে নাইন অ্যান্ড অ্যা হাফ স্টুডিওতে এর শুটিং হয়। বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব। শিগগিরই এটি প্রচারে আসবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION