মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

আশাবাদী সাবা

বিনোদন ডেস্ক:
করোনাকালীন এই সময়ে খুব সতর্কতা মেনে শুটিং করছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। এরইমধ্যে মাসুমা তানির ‘আজ একটি বিশেষ দিন’ ছবির শুটিং-ডাবিং শেষ করেছেন তিনি। গেল ঈদের পর এই ছবির মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। অভিনেত্রীর হাতে আছে ‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের আরও একটি চলচ্চিত্র। গেল বছর লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কবলে পড়ে এখনো এর শুটিং শেষ হয়নি। এটি পরিচালনা করছেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। ছবিটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে সাবা বলেন, কয়েকদিনের শুটিং বাকি আছে।

আফজাল ভাই বলেছেন খুব তাড়াতাড়ি এর পরবর্তী শুটিংয়ের জন্য শিডিউল নেবেন। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। এদিকে সাবা বর্তমানে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের প্রতি মনোযোগী বলে জানান। তার ভাষ্য, আমাদের এখন মাধ্যম ৩টি। এর মধ্যে টিভি নাটকের প্রতি আমার আগ্রহ নেই। বাকি দুই মাধ্যম সিনেমা ও ওয়েব সিরিজেই কাজ করতে চাই। কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের চিত্রনাট্য হাতে আছে। এগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। সময় সুযোগ করে ফের নতুন কাজ শুরু করবো। অভিনয়ের বাইরে এই গ্ল্যামারকন্যা তার প্রযোজনা হাউজ ‘খামারবাড়ি’ নিয়েও ব্যস্ত আছেন। এখন থেকে চলতি বছরে একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খুব শিগগিরই এই ছবির ঘোষণা দেবেন এ অভিনেত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION