মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

জোর করে কিছু করতে চাই না – চাঁদনী

বিনোদন ডেস্ক:
ছোটপর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। একটা সময় পর্দায় নিয়মিত দেখা যেত তাকে। তবে এখন সেসব অতীত। অভিনয়ে খুব বেশি নেই তিনি। এছাড়া নিজেকে কাজের বাইরে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, জোর করে কিছু করতে চাই না। আমাকে সব সময় পর্দায় থাকতে হবে তাও মনে করি না। আমার সমসাময়িক অনেকে নিয়মিত অভিনয় করছেন।

তাদের তুলনায় আমি নেই বললেই চলে। শুধু পর্দায় থাকার জন্য কাজ করতে চাই না। যদি আমার চরিত্রে গুরুত্ব না থাকে। এসব কারণেই এখন আগের মতো কাজ করি না। বাসায় থাকি। একইসঙ্গে নাচ নিয়ে নতুন কিছু করার চেষ্টায় আছি। এই সময়ে নাচের শিল্পীদের প্রকৃত মূল্যায়ন কি হচ্ছে? এ প্রসঙ্গে জানতে চাইলে চাঁদনী বলেন, নাচের প্রকৃত শিল্পীদের মূল্যায়ন হচ্ছে না। বেশিরভাগ অনুষ্ঠান শুরু হয় নাচ দিয়ে আবার শেষও হয় নাচ দিয়ে। কিন্তু দেখা যায় অন্য শিল্পীদের চেয়ে নাচের শিল্পীদের জন্য বাজেট কম থাকে। এই অভিনেত্রী সম্প্রতি ‘লেডি টিচার দিচ্ছি নিচ্ছি’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করলেন। এছাড়া ‘অসমাপ্ত চা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। চাঁদনী এই সময়ের টিভি নাটকের গল্প নিয়েও কথা বলেন। তার ভাষ্য, এখন কোনো একটি নাটক দর্শক গ্রহন করলে সবাই একই রকম গল্পে নির্মাণ করতে থাকেন। নতুন কিছু দেবার চেষ্টা নেই। একই রকম গল্প দেখা যায় প্রায় সব নাটকে। এক কথায় বলতে গেলে, বেশির ভাগ নাটকে স্বামী-স্ত্রীর ঝগড়া, কিংবা প্রেমিক-প্রেমিকার প্রেম-বিরহ। শুধু নির্মাতাদের দোষ দিলে চলবে না। শিল্পীদেরও দায়িত্ব আছে। গল্প পড়ে সিদ্ধান্ত নিতে হবে কেমন কাজ সে করবে। নিজেকে আগামীতে কোথায় দেখতে চান? উত্তরে তিনি বলেন, আমি নিজের মতো থাকতে পছন্দ করি। অভিনয়ের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। এছাড়া সবার ভালোবাসায় আজ আমার এত অর্জন। আমার মধ্যে কোনো হতাশা নেই। এভাবেই নিজেকে নিয়ে থাকতে চাই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION