মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

ব্যস্ত তিশা ঘর বন্দি

বিনোদন ডেস্ক:

গেল কয়েক বছর চলচ্চিত্রের ব্যস্ততার কারণে টিভি নাটকে নিয়মিত নন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে বিশেষ দিবসগুলোতে টিভি নাটকে অভিনেত্রীর উপস্থিতি ছিল। এবার আর সেটি হচ্ছে না। আসছে ঈদের নতুন কোনো নাটকে নেই এই গ্ল্যামারকন্যা। সব নাটকের শুটিং বাতিল করেছেন তিনি। ডান পায়ে ব্যথা পেয়ে তিনি এই সময়ে ঘরবন্দি হয়ে আছেন। চিকিৎসকের পরামর্শে তিনি গেল কিছুদিন ধরে বাসায় বিশ্রামে আছেন। তবে নাটকে না থাকলেও দর্শক টিভি পর্দায় তিশাকে দেখতে পাবেন।

‘দি বক্স’ শিরোনামে ঈদের একটি রিয়েলিটি সেলিব্রেটি গেম শো উপস্থাপনা করবেন তিনি। এরই মধ্যে নুসরাত ফারিয়াকে নিয়ে একটি পর্বের শুটিং করেছেন তিনি। তবে তিনি অনলাইনে বাসায় বসেই শুটিং করছেন এই অনুষ্ঠানের। তিশা জানান, চিকিৎসক পরামর্শ দিয়েছেন, এক জায়গায় বেশি সময় বসা যাবে না। সেভাবেই শুটিং করছেন। অভিনেত্রী বলেন, বসে বসেই এক পর্ব শুটিং করলাম। তেমন একটা সমস্যা হয়নি। আজ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার এক ভক্তকে নিয়ে দ্বিতীয় পর্বের শুটিং করবো। অনুষ্ঠানটির প্রযোজক শাহরিয়ার শাকিল। প্রসঙ্গত, তিশার উপস্থাপনায় এই শো’র প্রথম ও দ্বিতীয় সিজনের ১২টি পর্ব গত ঈদে প্রচারিত হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION