মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

‘লাইফলাইন’ নিয়ে ফেরছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক:

দীর্ঘ সময় বিরতির পর আবার চিরচেনা লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি ঈদুল আজহার জন্য নির্মিত বিশেষ নাটক ‘লাইফলাইন’ দিয়ে কাজে ফেরেন তিনি। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখানে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান। অনেকদিন পর অভিনয় শুরু করেছেন। কেমন লাগছে? সুমাইয়া শিমু বলেন, আমি একজন অভিনেত্রী। অভিনয় করতেই সবচেয়ে বেশি ভালোবাসি। ক্যামেরার সামনে থাকতেই পছন্দ করি।

অন্যরকম ভালো লাগা কাজ করে। এটা একদমই আমার জায়গা। নিজের ঘরে ফিরলে মানুষের যেরকম অনুভূতি হয় আমারও সেরকমই লাগছে। অভিনয়ে আপনার এই দীর্ঘ বিরতির কারণ কী ছিল? শিমু বলেন, তেমন কোনো কারণ ছিল না৷ সবকিছু মিলিয়ে করা হয়নি। আপনার প্রতি ভক্ত-দর্শকদের নিশ্চয়ই অভিযোগ বিস্তর কাজে অনিয়মিত হওয়া নিয়ে? এ অভিনেত্রী বলেন, আমার ফ্যান পেজে ঢুকলে খারাপ লাগে। বেশিরভাগ ভক্ত, দর্শকদের একটাই প্রশ্ন কেন অভিনয়ে নিয়মিত নই।

সত্যি কথা বলতে সবার এই আগ্রহই আমাকে আবার কাজে ফেরার উৎসাহ জুগিয়েছে। তাদের জন্যই ফিরে আসা। ফেরার পর নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন কেমন? সুমাইয়া শিমু বলেন, অনেকেই বলছেন। তবে লকডাউন চলছে।

ঈদেরও খুব বেশিদিন বাকি নেই। জানি না আর নতুন কোনো নাটকে কাজ করতে পারবো কিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত কাজ করবেন? শিমু উত্তরে বলেন, আগের মতো বেশি কাজ করতে পারবো না। তবে এরকম গ্যাপ না রাখার চেষ্টা করবো। যেন দর্শকরা বঞ্চিত না হয়। চেষ্টা করবো নিয়মিত কাজের মাধ্যমে সামনে আসতে। কারণ আমার নিজেরও অভিনয়ের ক্ষুদা আছে। এখন ওটিটি প্লাটফর্মের জন্য ভালো ভালো কাজ হচ্ছে।

নতুন মাধ্যমে কাজ করার আগ্রহ আছে? সুমাইয়া শিমু বলেন, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে। অভিনয়ের প্রত্যেকটা মাধ্যমেই কাজ করতে চাই। ওটিটি নিয়ে বেশ আগ্রহ আছে আমার। কারণ, টেলিভিশনের পাশাপাশি ইউটিউব কিংবা ওটিটি প্লাটফরমে দর্শকরা ঝুঁকছেন এখন। আপনার অনেক সহকর্মীরা সিনেমায় অভিনয় করেছেন৷ আপনাকে বড় পর্দায় দেখা যাবে কি? এ অভিনেত্রী বলেন, আমি যখন নিয়মিত কাজ করতাম অনেকেই সিনেমার প্রস্তাব দিয়েছেন। কিন্তু করা হয়নি। এখন অনেক ধরণের গল্পনির্ভর সিনেমা হচ্ছে। ভালো সিনেমা নির্মিত হচ্ছে। তেমন গল্প, চরিত্রে পেলে অবশ্যই করবো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION