মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

এখন ঘরবন্দি থাকাটাই সবার উচিত 

বিনোদন ডেস্ক:

চলতি কঠোর লকডাউনে অন্য সবার মতো ঘরবন্দি হয়েছেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী। যদিও তার আগের বেশ কদিন ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। তবে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় এখন ঈদ পর্যন্ত খুব বেছে বেছে শুটিং করবেন বলে জানালেন।

সব মিলিয়ে কেমন আছেন? শাহনাজ বেলী বলেন, আলহামদুলিল্লাহ। এখনও সুস্থ আছি, ভালো সছি। এটাই অনেক। তবে করোনা পরিস্থিতি আবার খারাপ হয়েছে। তাই একটু চিন্তার মধ্যে আছি সব নিয়ে।

লকডাউনের আগে কি কাজ করেছেন? উত্তরে এ শিল্পী বলেন, গত কদিনে বিভিন্ন চ্যানেলের কয়েকটি অনুষ্ঠান করেছি। এর বেশিরভাগই ঈদের অনুষ্ঠান। আমি মধ্যে করোনার কারণে দীর্ঘদিন কাজ করিনি। তবে এবার সাহস করে, সচেতন থেকে শুটিংগুলো করেছি। এরমধ্যে করোনা সচেতনতায় একটি গানও করলাম। গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল ও ফকির শাহাবুদ্দিন। লকডাউনে এখন সময় কাটছে কিভাবে? বেলী বলেন, এখন ঘরবন্দি থাকাটাই সবার উচিত।

আমিও তাই আছি। কারণ এটা আমাদের সবার ভালোর জন্যই করা হয়েছে। সুতরাং সচেতন নাগরিক হিসেবে সবারই লকডাউনটা মেনে চলা প্রয়োজন। না হলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। আর বাসায় আমার মেয়ে আভার সাথেই বেশিরভাগ সময় কাটে। এছাড়া সংগীত চর্চা, বাসার কাজ ও নামাজ পড়ে সময়টা যায়।

করোনায় শিল্পীরাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক দিন ধরে? এ গায়িকা বলেন, হ্যাঁ। সংগীতশিল্পী ও যন্ত্রশিল্পীরা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত বছর থেকে দীর্ঘ একটা সময় স্টেজ শো হয়নি। ছোট ছোট শিল্পগোষ্ঠী গুলো এই করোনায় হারিয়ে যাচ্ছে। কারণ দিন শেষে তো টিকে থাকতে হবে।

এ কারণে পেশা বদলেছেন অনেকে। কারণ করোনা কবে যাবে আর কবে অনুষ্ঠান আয়োজন শুরু হবে তার কোনো ঠিক নেই। আপনার নতুন গানের কি খবর? বেলী বলেন, ফোক ও রাধারমনের অ্যালবামের কাজ এগিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে পিছাতে হলো কাজ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION