মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

মেহজাবীনের ভিন্নমত

বিনোদন ডেস্ক:
এই সময়ের নাটক নিয়ে দর্শকের নানা রকম আলোচনা-সমালোচনা শোনা যায়। বিশেষ করে অনেকেই বলেন এখন কমেডি কিংবা রোমান্টিক কমেডির নাটক নির্মাণ হচ্ছে বেশি। অনেক শিল্পী এর বাইরে কাজ করতে নারাজ। তবে এর সঙ্গে একমত পোষণ করতে পারছেন না বলে জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিল্পীদের যেমন দায়িত্ব আছে তেমনি দর্শকেরও কিছু দায়িত্ব আছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

সেটি কী? মেহজাবিনের ভাষ্য, কমেডি-রোমান্টিক কমেডির নাটকের যেমন ভিউ হচ্ছে গল্প নির্ভর নাটকের কী সে রকম ভিউ হচ্ছে? দর্শক কমেডি-রোমান্টিক কমেডির নাটকগুলোই বেশি দেখছেন। তারা যেভাবে ভিন্নধর্মী নাটকের কথা বলেন তেমনি যদি এ ধরনের নাটক দেখতেন তাহলে শিল্পী-নির্মাতা ও প্রযোজকরা এ ধরনের নাটকের প্রতি আগ্রহী হতেন। ‘ভাইরাল গার্ল’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, আমি বরাবরই ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাই।

সেই ধারাবাহিকতায় একটি গল্পনির্ভর নাটক করার পরিকল্পনা করি আমি এবং একজন পরিচালক। কিন্তু প্রডিউসার সেই নাটক করতে আগ্রহী হননি। এটিতে ভিউ হবে না বলে নাটকটি তিনি বাদ দেন। দর্শকের প্রতি তাই আমার অনুরোধ, শুধু মুখে না বলে কমেডি-রোমান্টিক কমেডির নাটকের পাশাপাশি গল্পনির্ভর নাটকগুলোও দেখেন। ইউটিউবে যখন এগুলোর ভিউ এগিয়ে থাকবে তখন সবার চিন্তাধারায় পরিবর্তন আসবে। এ ধরনের নাটকও বেশি নির্মাণ হবে। এদিকে মেহজাবিন এখন কোনো শুটিং করছেন না। লকডাউনের শুরু থেকে বাসায় আছেন এই গ্ল্যামারকন্যা। আসছে ঈদে এই অভিনেত্রীকে নতুন-পুরাতন মিলিয়ে প্রায় দশটির মতো নাটকে দেখা যাবে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION