মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

একসঙ্গে সময় কাটাচ্ছেন নুসরাত-যশ!

বিনোদন ডেস্ক

সরাসরি কিছু বলছেন না তারা। কিন্তু আকার-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিচ্ছেন প্রেমের কথা। সেসব ইঙ্গিত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নিয়মিতই। বলছি টালিউডের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তের কথা।

একদিকে নুসরাত জাহান মা হচ্ছেন, অন্যদিকে সেই সন্তানের পিতা হিসেবে যশের নাম ঘুরে বেড়াচ্ছে বাতাসে। এসব বিতর্কের মাঝেই স্ট্রেস কমাতে কখনো তারা জিম করছেন, কখনো প্রিয় পোষ্যকে নিয়ে মেতে উঠছেন খুনসুটিতে।

এবার নুসরাত ও যশ একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। যদিও তাদেরকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যায়নি। তবে তাদের ছবি তোলার স্থান এক হওয়ার সুবাদে দুইয়ে দুইয়ে চার মিলে গেছে।

শনিবার (১০ জুলাই) ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন যশ। তাতে দেখা যায়, গাঢ়নীল শার্ট আর জিন্স পরে একটি সাদা পিলারের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন কালো রঙের একটি হার্ট চিহ্ন।

এর এক ঘণ্টা পর নুসরাতও দুটি ছবি পোস্ট করেন তার ইনস্টা অ্যাকাউন্টে। তার পরনে কালো রঙের পোশাক। এবং তার ব্যাকগ্রাউন্ডেও রয়েছে একই স্থান। তিনিও ক্যাপশনে রেখেছেন হার্টের ইমোজি। বোঝার বাকি নেই, একসঙ্গে থাকার সময়টাকে দারুণ উপভোগ করছেন তারা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION